কিছুদিন আগেই একটি শোতে এড শিরানের সঙ্গে পারফর্ম করেন অরিজিৎ সিং। সেই শোয়ের একাধিক ক্লিপ ভাইরালও হয়েছিল। এবার প্রকাশ্যে এল গ্রিন রুম, প্র্যাকটিস সেশন এবং বিটিএস দৃশ্য। আর সেই ক্লিপগুলোও নিমেষে ভাইরাল হয়ে গেছে।
সেখানে দেখা যাচ্ছে এড শিরানের সঙ্গে দেখা হতেই হাত মিলিয়ে তাকে জড়িয়ে ধরেন অরিজিৎ সিং। তাকে জানান, ‘আমি দারুণ উচ্ছ্বসিত। ’
এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাদের আলোচনা করতে দেখা যায় যে তারা গানটি কীভাবে গাইবেন, কে কোন অংশ গাইবেন, ইত্যাদি। এরপর অরিজিৎ পারফেক্ট গানটি গান। আর সেখানে হারমনি করেন শিরান। তাদের এই যুগলবন্দী দেখে মুগ্ধ হয়েছে নেটিজেনরা।
এক ব্যক্তি লেখেন, 'বেবি শব্দটা কী সুন্দর বললেন অরিজিৎ!' আরেকজন লেখেন, 'শুনে মনে হচ্ছে এটা ওরই গান। এত পারফেক্ট। এত সুন্দর। দারুণ। এড শিরানের হারমনিটা বরংচ কানে লাগছে।' তৃতীয় জন লেখেন, 'অরিজিতের গলা যেন গিরগিটি। যখন যে গানের জন্য যেমন দরকার, তেমন ভাবে বদলে নিতে পারেন!'
প্রসঙ্গত এই শোয়ের একটি ক্লিপ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সেখানে দেখা যায় এড শিরান যখন মঞ্চে উঠছেন তখন তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছেন গায়ক। বজায় রাখছেন ভারতীয় সংস্কৃতিকে। তার সৌজন্যবোধ দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই।
ফের মা হবেন আলিয়া! 