হায়দরাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ২৯৭ রান করে ভারত। জবাব দিতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১৬৪ রানে। ম্যাচটি ভারত জিতেছে ১৩৩ রানে। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড।
রানের হিসাবে এটিই টি–টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় হার। রেকর্ড রানে হারের সঙ্গে সিরিজেও ধবলধোলাই হয়েছে নাজমুল হোসেনের দল। হায়দরাবাদের আগে দিল্লি এবং গোয়ালিয়রে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পাওয়া হৃদয় ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। এটি তার ক্যারিয়ার সেরা রানও।
এছাড়া ৮ চারে ২৫ বলে ৪২ রান করেন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করনে ১১ বলে ১৪ রান।
ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মনে রাখার মতো কিছু করতে পরেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ৯ বল খেলে ১ চারে করেন ৮ রান।
২ দিয়ে শুরু করা মাহমুদউল্লাহ ৮-এ শেষ করলেন