প্রথমদিন ১৭৬ জনকে সহায়তা

আন্দোলনে হতাহতদের ১ কোটি ৭১ লাখ টাকা অনুদান

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পিএম

জুলাই আন্দোলনের হতাহত ও তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার। নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য এক লাখ টাকা করে অনুদান দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রথমদিন ঢাকায় ১৭৬ জনকে মোট ১ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে সারাদেশে এই আর্থিক সহায়তার কার্যক্রম চলবে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জুলাই আন্দোলনে আহতদের আর্থিক অনুদান দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, আন্দোলনকালীন সময়কার ঘটনায় কোনো মায়লায় নিরীহ কাউকে হয়রানি না করা এবং বিভিন্ন ট্যাগ লাগিয়ে শহীদদের যেন ভাগ না করা না হয়। 

এ সময় স্নিগ্ধ সাংবাদিকদের বলেন, প্রতি শহিদ পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। এই সাহায্য কার্যক্রম চলমান থাকবে। ঢাকা মেডিকেলে ৩০ জনকে ৩০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। এদিন ফাউন্ডেশন থেকে ১৭৬ জনকে ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা দেওয়া হয়েছে।

হতাহতদের পরিবারের সমস্যা ও সহযোগিতার বিষয়ে জানাতে চালু করা হয়েছে হেল্পলাইন ও ওয়েবসাইট। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬০০০ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত