আইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় মুম্বাইয় ইন্ডিয়ান্সের কোচ পরিবর্তন একরকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। মার্ক বাউচারকে সরিয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে আবারও কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০১৭ থেকে ২০২২ পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচ ছিলেন জয়াবর্ধনে। তার অধীনে তিনবার শিরোপা জিতেছে মুম্বাই। কোচের দায়িত্ব ছেড়ে ২০২২ সাল থেকে তিনি মুম্বাইয়ের ‘গ্লোবাল পারফরম্যান্স প্রধান’ হয়েছিলেন। বিশ্বজুড়ে মুম্বাইয়ের মালিকানাধীন দলগুলোর দেখাশোনা এবং ক্রিকেটার তুলে আনার কাজ করতেন। এবার তিনি ফিরলেন পুরনো দায়িত্বে।
রবিবার এক বিবৃতিতে জয়াবর্ধনে বলেছেন, “মুম্বাইয়ের সঙ্গে আমার যাত্রাপথ একটা বিপ্লবের মতো। ২০১৭ সালে দায়িত্ব নিয়ে প্রতিভাবান ক্রিকেটারে ভরা একটা দলের সেরাটা বের করে আনার চেষ্টা করেছিলাম। সেই চেষ্টায় সফল হয়েছি। ফিরে আসার পর ভবিষ্যতের দিকে নজর দেওয়াই আমার কাজ। মালিকপক্ষের দৃষ্টিভঙ্গিকে সফল করার চেষ্টা করব।'
ড. ইউনূসের পরিকল্পনায় বিপিএলে আসছে 'নতুনত্ব'
জাতীয় দলের খেলা ফেলে নৈশক্লাবে কী করছিলেন এমবাপ্পে?