খেলার ধরণ অনেকটাই মেসির মতো। খেলেনও বাঁ পায়ে তাই ব্রাজিলিয়ান হলেও মুগ্ধ হয়ে আদর করে অনেকেই তাকে ডাকেন 'মেসিনহো' বলে। বলা হচ্ছে উইঙ্গার এস্তেভাও উইলিয়ানের কথা। চলতি মৌসুম শেষে পালমেইরাস ছেড়ে চেলসিতে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান।
এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির আদলে দেওয়া নামের কারণ ব্যাখ্যা করেছেন এস্তেভাও। 'মেসিনহো' নামটা তার পছন্দ না হলেও মেসির মতো সাধারণ বিনয়ী হতে চান এস্তেভাও।
১৭ বছর বয়সী এস্তেভাও দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি, ক্রিশ্চিয়ানো রোনালদোও। তবে আমার আদর্শ লিওনেল মেসি। ফুটবলের জন্য তিনি যা করেছেন, সেটা অসাধারণ। তিনি মাঠে যেমন খেলেন এবং মাঠের বাইরে যেভাবে জীবনযাপন করেন, সেটা আমার জন্য আদর্শ। আমিও মেসির মতো বাঁ-পায়ে খেলি, যা আমার জন্য একটি সুবিধা।'
তবে মেসির প্রতিভার সঙ্গে রোনালদোর মতো ডেডিকেশন ও প্রচেষ্টার সংম্রিশনে নিজেকে গড়তে চান এস্তাভাও, 'কিছু মানুষ প্রতিভা নিয়ে জন্মায়, অন্যদের কঠোর পরিশ্রম করতে হয়। ভালো উদাহরণ, মেসি এবং রোনালদো। মেসির প্রতিভা আছে, রোনালদো কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেয়েছেন। আমি দুটোই চাই। প্রতিভা এবং পরিশ্রম।'
চলতি মৌসুমে পালমেইরাসের হয়ে এরমধ্যেই ১১টি গোল করেছেন এস্তেভাও। একই সঙ্গে করেছেন আটটি অ্যাসিস্টও।
জাতীয় দলে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন এস্তেভাও। ১৭ বছরের এই তরুণকে পড়াশোনাও চালিয়ে যেতে হয়। এ নিয়ে এস্তেভাও বলেন, 'ফিজিক্স সবচেয়ে কঠিন। সূত্রগুলো মনে রাখা এবং কিভাবে সেগুলো কাজ করে তা জটিল।' চেলসিতে যোগ দেওয়ার পরও তিনি তার স্কুলের অনলাইন ক্লাস চালিয়ে যাবেন।
এস্তেভাও চার্চে ড্রাম বাজানো শিখেছেন ছোটবেলায়, যা তাকে ম্যাচের আগে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। 'ছয়-সাত বছর বয়সে আমি চার্চে ড্রাম বাজানো শিখেছিলাম। আমি গসপেল মিউজিক শুনি ম্যাচের আগে, যা আমাকে প্রশান্তি দেয়।'
জকোভিচের ১০০তম শিরোপার অপেক্ষা বাড়ালেন সিনার
ভিনি রদ্রিগো রাফিনহাদের ছাড়া ব্রাজিল দল!
নিষিদ্ধ সোহাগের সঙ্গে ছবি তোলার ব্যাখ্যা দিলেন তাবিথ আউয়াল