সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে পুলিশের ওসি পরিচয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধম্য হোয়াটসঅ্যাপের একটি ফোনকলে তাকে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানান রনি। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই বিষয়ে একটি পোস্ট করেছেন গোলাম মাওলা রনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দেশে কী হচ্ছে! সেনাবাহিনীর পোশাক পরে ডাকাতি। আর পুলিশের নাম ভাঙিয়ে যে কত বড় সর্বনাশ হচ্ছে তার একটি সাক্ষাৎ নমুনা এই মাত্র পেলাম!’
‘+880 1829-673645 নম্বর থেকে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি ফোন এলো। নম্বরের ওপরে লেখা ওসি হেলাল স্যার! বললেন কক্সবাজার থেকে বলছি ওসি হেলাল। আপনার নম্বরটি পুলিশের নম্বরের সঙ্গে কেন অ্যাড হয়ে আছে? তিনি আমাকে বারবার আমার হোয়াটঅ্যাপ চ্যাটে গিয়ে একটি কোড নম্বর দেখতে বললেন!’
তিনি পোস্টে আরও লিখেছেন, ‘আমি যতবার বললাম- আমার ফোনে কোনো কোড নম্বর নেই।
‘আমি বললাম- আমি প্রয়োজনে পুলিশের টেলি কমিউনিকেশন বিভাগ অথবা সাইবার ইউনিটের সঙ্গে কথা বলব! আমার কথা শুনে তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দিলেন। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি!’
