জালিয়াতি করে পাসপোর্ট করার অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৪ অক্টোবর) দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়।
আসামিদের মধ্যে বেনজীর আহমেদের সঙ্গে রয়েছেন পাসপোর্টের সাবেক পরিচালক ফজলুল হক, মুন্সী মুয়ীদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক এবং বিভাগীয় পরিচালক আবদুল্লাহ আল মামুন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর শতকোটি টাকার চাঁদা দাবির অভিযোগে দায়ের করা এক মামলায় আসামি করা হয় সাবেক এই আইজিপিকে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটি দায়ের করেন ক্যাসিনোকাণ্ডে আলোচিত জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টং অ্যান্ড পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফী উল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করেন। আবারও ওই বছরের ২৪ সেপ্টেম্বর তার বাসায় গিয়ে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন আসামিরা।
স্ত্রীর সহযোগিতায় তরুণীকে ৩ দিন ফ্ল্যাটে আটকে ধর্ষণ
তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের ঘোষণা