মেয়েদের বিয়ের পরে সবচেয়ে ভালো বন্ধু কে? জানালেন নায়িকা বর্ষা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম

এদেশের চলচ্চিত্রে চিত্রনায়িকা বর্ষার আগমনটা ছিল আকস্মিক। চিত্রনায়ক অনন্ত জলিলের খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রে অভিষিক্ত হন এই অভিনেত্রী। এরপর অনন্ত জলিলের চলচ্চিত্র ছাড়া আর কোনো ছবিতেই দেখা যায়নি। এমনকি অন্য কোনও নায়কের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেননি। কেননা অনন্ত জলিলের সঙ্গেই বর্ষা সংসার শুরু করেছেন। সেটাও অনেকদিন হলো।

সিনেমা করলে দুজনই একইসঙ্গে করেন। আর অনন্ত জলিলও চান না অন্য কারো সঙ্গে বর্ষা অভিনয় করুক। মানে বিয়ের পর অন স্ক্রিন এবং অফ স্ক্রিন নায়ক একজনই, তিনি অনন্ত জলিল। আর বর্ষাও মনেপ্রাণে সেটা মেনে নিয়েছেন। বিয়ের পরে মেয়েদের স্বামী নাকি একমাত্র বন্ধু হন, এমনটাই মত বর্ষার। 

এ বিষয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে বর্ষা লিখেছেন,  বিয়ের পর একটা মেয়ের সব চাইতে ভাল বন্ধুকে জানেন? তার স্বামী, তার স্বামী, এবং তার স্বামী। অর্থাৎ বিয়ের পর স্বামী ছাড়া অন্য কেউই বন্ধু হতে পারে না, অন্তত বর্ষার তিনবার স্বামী উল্লেখ করা দেখে তাই মনে হচ্ছে।

এদিকে, বিয়ের ১৪ তম বছরে পা রেখেছেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা খাদিজা বর্ষা। দেখতে দেখতে একসঙ্গে ১৩ বছর বিবাহিত জীবন পার করেন তারা।

২০০৮ সালে কাজের সূত্রে পরিচয় থেকে ভালোবাসার সম্পর্কে জড়ান অনন্ত ও বর্ষা। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। সেই থেকে এক যুগেরও বেশি সময় ধরে তাদের পথচলা। সুখের সংসারে ঘর আলো করে এসেছে দুই সন্তান আরিজ ও আবরার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত