সতীর্থের টাকে বল ঘষে চকচকে করলেন রুট!

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম

মুলতানে চলছে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের প্রথম দিনে মজার এক কাণ্ড ঘটিয়েছেন জো রুট। বল চকচকে রাখতে ক্রিকেটাররা অনেকভাবেই চেষ্টা করে থাকেন। তাই বলে সতীর্থের টাকে বল ঘষতে হবে? এই কাণ্ডই করেছেন ইংল্যান্ডের ‘রানমেশিন’ খ্যাত রুট। তার সেই সতীর্থ হলেন জ্যাক লিচ।

গতকাল মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে রুট ৬ ওভার বোলিং করেছেন। এক পর্যায়ে তাকে লিচের টাকে বল ঘষতে দেখা যায়! যদিও এই কায়দা করে খুব একটা লাভবান হতে পারেননি রুট। ৬ ওভারে ২৪ রান দিয়ে ছিলেন উইকেটশুন্য। তবে তার সেই বল ঘষার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে শুধু এবারই নয়, এর আগেও এই কাণ্ড করেছিলেন রুট।

প্রথম টেস্টে ৫৫৬ রান করেও ইংল্যান্ডের কাছে ইনিংসে হারতে হয়েছিল পাকিস্তানকে। ফলে দ্বিতীয় টেস্টে দলে এসেছে পরিবর্তন। সাবেক অধিনায়ক বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। আজ দ্বিতীয় দিনে পাকিস্তান ৩৬৬ রানে অল-আউট হয়েছে। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ২১.৪ ওভারে ১ উইকেটে ১১১ রান তুলে ফেলেছে ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত