রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী সরদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামাল দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নওয়াব আলী আলীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামালদিয়া গ্রামের ইমান আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তার পাশেই নওয়াব আলীর বাড়ি। বাড়ির সাথেই একটি চায়ের দোকান। সেখানে বসে চা খান তিনি। চা পান করে দোকানের সাথেই রাস্তায় যান তিনি। এ সময় একটি মোটরসাকেই তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশেই পড়ে যান। সাথে সাথেই পরিবারের লোক স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজবাড়ী সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের নার্সিং ইনচার্জ সোনিয়া আক্তার বলেন, মৃত অবস্থায় নওয়াব আলী নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
জাতীয় ৮ দিবস বাতিল প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ