৩ হাজার পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম

কক্সবাজারের টেকনাফে ৩ হাজার ২০০ ইয়াবাসহ ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি আশ্রাফ আলীকে (১৯) আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিলবুনিয়াপাড়া এলাকার মাদ্রাসা সড়ক থেকে এসব উদ্ধার করা হয়।

ধৃত ছাত্রদল নেতা টেকনাফ পৌরসভার ৬ নং ওয়ার্ডের আজিজুর রহমানের ছেলে ও একই ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি।

র‌্যাব থেকে প্রাপ্ত তথ্যমতে, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে রাস্তার ওপর ইয়াবা বিক্রির জন্য একদল কারবারী অবস্থান করছে। পরে মাদ্রাসা রোডে র‌্যাব অভিযানে নামে। ওই সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে আশ্রাফ আলী নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনের আটকের দেহ তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশ্রাফ অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশসহ তিনি র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে র‌্যাবকে জানিয়েছে। 

র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জব্দ ইযাবার ধৃতকে প্রধান ও পলাতককে সহযোগী হিসেবে দেখিযে টেকনাফ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত