ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পাঁচদিন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি তিন দিনের প্রস্তাব করে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় উপদেষ্টা পরিষদের সভা হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদে পাঠিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সেই অ্যাশওয়েল প্রিন্সকে নিয়েই বাংলাদেশে প্রোটিয়ারা