লামিন ইয়ামালের বয়স ১৭। অল্প বয়সেই ফুটবল মঞ্চে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন ইয়ামাল। অনেকের মতে ইয়মাল এই সময়ের সেরা ফুটবলারও। এমন ফুটবলারকে নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের মনে ভীতি থাকাটাই স্বাভাবিক।
দারুণ খেলা খেলোয়াড়কে বৈধ উপায়ে থামাতে না পারলে ফাউল করে হলেও চেষ্টা করা হয় থামানোর। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, এই মৌসুমে জাতীয় দল ও ইউরোপের শীর্ষ ৫ লিগ মিলিয়ে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন ইয়ামাল।
সব মিলিয়ে ৩৮টি ফাউলের শিকার হয়েছেন তিনি।
গেল শনিবার ডেনমার্কের বিপক্ষে স্পেনের ১-০ গোলে জেতা ম্যাচে চোটে পড়েন ইয়ামাল। সেদিন ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়।
বার্সেলোনায় ফিরে পরীক্ষার পর জানা গেছে পেশিতে টান পড়েছে। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে ইয়ামালের খেলা অনিশ্চিত হলেও ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগেই ইয়ামাল।
সেই অ্যাশওয়েল প্রিন্সকে নিয়েই বাংলাদেশে প্রোটিয়ারা
দল পুনর্গঠন চলছে, আরও ভালো করতে হবে: ব্রাজিল কোচ
সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল