রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা দিতে আসা দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে নিজ নিজ বিভাগের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। পরে আজ দুপুরে দুই নেতাকে পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হয়েছে।
আটক ছাত্রলীগ নেতারা হলেন সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং আইবিএ’র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান। গত ৮ অক্টোবর রাবি শাখা ছাত্রদলের এক নেতার করা মামলার এজাহারভুক্ত আসামি এই সৈকত রায়হান।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারা সাধারণ শিক্ষার্থীদের বিরোধিতা করে এবং ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ কাল দু’জনকে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে মামলা আছে বলে জেনেছি। মামলা অনুযায়ী বিষয়টি প্রশাসন দেখবে।
মতিহার থানার ওসি আব্দুল মালেক দেশ রূপান্তরকে বলেন, কাল দু’জনকে নিয়ে আসা হয়েছে। সৈকতের নামে আগে থেকেই মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ছাত্রলীগ নেত্রী আলফির বিরুদ্ধে তার হলের এক ছাত্রী বাদী হয়ে একটি মামলা করেছে।
অসময়ের তরমুজ এনে দিল লাখ টাকা
‘কাটপিস’ সিনেমা দেখে বিব্রত নওশাবা