ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে  নিহত ১

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি মাইক্রোবাসে গ্যাস সরবরাহের সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছে । শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৫০)। তার বাড়ি উপজেলার ধাইরা গ্রামে। 

জানা গেছে, ফারুক হোসেন সিএনজি গ্যাস নেওয়ার জন্য ধামরাই ফিলিং স্টেশনে আসেন। গাড়ির গ্যাস সিলিন্ডারে নজেল ঢোকানোর কিছুক্ষণ পরেই সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফারুক হোসেন নামে একজন নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত