তৃতীয় বিয়ের পর থেকে আলোচনার কেন্দ্রে অভিনেতা ও পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। নতুন স্ত্রী শ্রীময়ীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। তবে এবার ফের আলোচনায় আসলেন শুভশ্রী গাঙ্গুলীসহ বেশ কয়েকজন নায়িকার সঙ্গে খুঁনসুটি করে।
সম্প্রতি শুভশ্রীর সঙ্গে তার আদুরে আলাপের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় কাঞ্চনের সঙ্গে খুনসুটিতে মেতেছেন রাজ ঘরণী। এসময় শুভশ্রী তার গাল টিপে আদর করছেন। পেছনে সায়ন্তিকা।
এরপর নায়িকা কাঞ্চনকে জাপটে ধরে বলতে শোনা যাচ্ছে, ‘কালকে বললে যে সোনা…. কোমরে ব্যাথাটা কীসের জন্য হলো বলব? আমাকে জড়িয়ে ধরো না…আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরব। তুমি এইভাবে ধরবে…’।
কাঞ্চনের কিন্তু কিন্তু ভাব কাটাতে পরিচালক রাজ চক্রবর্তী পাশ থেকে বলে উঠলেন, ‘জড়িয়ে ধর’।
জানা গেছে, ভিডিওটি মূলত রাজ চক্রবর্তী পরিচালিত ‘অভিমান’ ছবির সেটের। যে ছবিতে দীর্ঘদিন পর ফের রাজের নায়িকা হিসেবে দেখা মিলেছিল শুভশ্রীর। তখনো তাদের প্রেমকাহিনী শুরু হয়নি। ছবির নায়কের চরিত্রে ছিলেন জিৎ। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। অভিমানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখ মিলেছিল কাঞ্চনের। শুটিং-এর ফাঁকের এই খুনসুটির দৃশ্য সম্প্রতি শুভশ্রীর এক ফ্যান পেজের দৌলতে ভাইরাল হয়েছে।
শুভশ্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছে বাবলি ছবিতে, যা পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। মেয়ে ইয়ালিনির জন্মের পর এই একমাত্র ছবিতে কাজ করেছেন শুভশ্রী। আপতত মাতৃত্ব আর ক্যারিয়ার দুটো একসঙ্গেই চালিয়ে নিতে চান এ নায়িকা।
পুলিশের ৩ কর্মকর্তা গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান