বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থানের পরেও চ্যালেঞ্জ শেষ হয়নি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা বিভ্রান্ত করবে। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আপনাদের মাঝে আসবে, বিভ্রান্ত করবে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বৃহত্তর মিরপুর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র-জনতার ওপরে গুলি করেছিল, হামলা করেছিল। তাদেরকে যেকোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। নইলে তারা আবার অন্য কোনো বিশৃঙ্খলাকারী হিসেবে ফিরে আসবে।
তিনি বলেন, একটি কথা সবসময় মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিল, তারা পরীক্ষিত সৈনিক। তারা সত্যিকারের বন্ধু।
‘আমাকে জড়িয়ে ধরবেন না’ কাঞ্চনকে শুভশ্রী