চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পথশিশুরাও রাজপথে নেমে এসেছিল। তারাও অংশ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে। সরকারের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছে এবং আন্দোলন করেছে। সে সময় পুলিশের গুলিতে পথশিশুদের অনেকে আহত হয়েছে।
আহত সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টিসহ এমন অনেক পথশিশুদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্তানে বেশকয়েকজন পথশিশুর সাথে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেয়ার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় আহত পথশিশুদের চিকিৎসা এবং তাদের নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য শিশু সুমনকে একটি মোবাইল ফোন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান, ছাত্রনেতা রুবেল প্রমুখ।
প্রশাসন সহযোগিতা না করলে সিস্টেম ভেঙে নতুন নিয়োগ