ঢাকাই সিনেমার দুই নায়ক শাকিব খান ও সিয়াম আহমেদের একটি ছবি অন্তর্জালে ঘুরছে। এই ছবিকে ঘিরে ভক্তরা বলছেন নানা কথা। কেউ বলছেন একসঙ্গে সিনেমা করছেন দুজনে আবার কেউবা বলছেন শাকিবের থেকে পরামর্শ নিতে গেছেন সিয়াম। জানা গেছে, শাকিব খানের কোম্পানির একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করবেন সিয়াম। এ উপলক্ষে সম্প্রতি শাকিব খানের অফিসে গিয়ে হাজির হয়েছিলেন সিয়াম। এর আগে পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছেন। তাদের পর যুক্ত হতে যাচ্ছেন অভিনেতা সিয়াম। শিগগির এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
