অভিনয় ছাড়ছেন অহনা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:৪০ এএম

এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে পথচলা অহনা রহমানের। কাজ করেছেন অসংখ্য নাটকে। মাঝে একটা সময় বিরতিতে ছিলেন, এরপর ফিরে আবারও নিয়মিত হন। এরমধ্যেই অভিনয় ছাড়ার ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটক পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই মাইলফলক উদযাপন করতে শনিবার রাতে মগবাজারের একটি রেস্তোরাঁয় গেট-টুগেদারের আয়োজন করা হয়। সেখানেই নিজের অভিনয় জীবন নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানান অহনা।

এ সময় অভিনেত্রী বলেন, ‘শুরু থেকে যদি শুরু করতে হয় আমি আর কখনোই অহনা রহমান হতে চাইব না। আমি আর বেশি দিন অভিনয় করব না। অনেক বছর তো দেখলেন আর কত?’

তবে অভিনয় কেন ছাড়বেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি। তবে কবে নাগাদ অভিনয়কে বিদায় বলবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অহনা। তবে এতটুকু বললেন হয়তো শিগগিরই এ বিষয়ে জানাবেন তিনি।

অহনা বলেন, এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। আমার মনে হয় অনেকটা বছর তো দেখলেন, আরও ভালো ভালো অভিনেতা-অভিনেত্রীরা আসছে তাদেরও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেকদিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই। 

 সবশেষে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকের বিষয়ে অহনা বলেন, এই নাটকটি একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন দেখেছে কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির ওপরে এই নাটকটি মানুষ দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দিইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি। 

‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অহনাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এতে অহনা ও রুশো শেখ ছাড়াও অভিনয় করেছেন রতœা খান, তানভীর মাসুদ, সৈয়দ শিপুল, সেজুতি খন্দকার, মাশফিয়া প্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত