জেড আই খান পান্নার আগাম জামিন শুনানি আজ

  • গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে
  • আন্দোলনে আহাদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১১:০২ এএম

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।

গতকাল রোববার (২০ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়। 

মামলা সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টা মামলায় এ মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত