রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না।
আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজধানীর খিলগাঁও থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় এই জামিন আদেশ দেন।
এর আগে গতকাল রোববার (২০ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়।
মামলা সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টা মামলায় এ মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।
মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।
