গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মৌখিক পদত্যাগ করেছিলেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন।
আসিফ মাহমুদ লিখেছেন, ‘রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে এলে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।’
এর আগে মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এসংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।
ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের সঙ্গে কাজ করবে ৩০০ শিক্ষার্থী: স্বরাষ্ট্র উপদেষ্টা
ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে শিক্ষার্থীরা, পাবেন সম্মানী