বগুড়ায় নানা জটিলতায় অর্ধযুগ ধরে নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন অনন্যা মোদক নামে এক নারী।
রবিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকার ডক্টরস ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪ কন্যাসন্তানের জন্ম দেন তিনি। অনন্যা মোদক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চা দোকানি রতন মোদকের স্ত্রী।
সোমবার বিকেলে শহরের ঠনঠনিয়া এলাকার ডক্টরস ক্লিনিকে কথা হয় অনন্যা মোদকের পরিবারের লোকজনের সাথে। তারা জানান, রতন মোদকের সঙ্গে ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে হয় অনন্যা মোদকের। তবে শারীরিক নানা জটিলতায় অর্ধযুগ ধরে নিঃসন্তান ছিলেন এই দম্পতি। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে ৯ মাস আগে অন্তঃসত্ত্বা হন অনন্যা। আল্ট্রাসনোগ্রাফি করায় আগে থেকেই ৪ সন্তানের আগমনের খবর জানত পরিবার। তাই একসঙ্গে ৪ নবজাতকের জন্মের খবরে স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
সিজারিয়ান অপারেশনের ডা. চিত্রলেখা কুন্ডু বলেন, সিজারের পর অনন্যা ও তার ৪ নবজাতকই সুস্থ আছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার তারা বাড়ি যেতে পারবেন।
ছাত্র শিবিরের পাঁচ নেতাকে গুমে ট্রাইব্যুনালে অভিযোগ