ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো যুবলীগ নেতা কামরুল হাসান প্রকাশ ওরফে বোমা কামরুলকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক কামরুল হাসানের সশস্ত্র হামলার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে থাকতে দেখা যায়। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৪১ মিডিয়াম রেজিমেন্টের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার কামরুল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
‘পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করতে হবে’
অর্ধযুগ ধরে নিঃসন্তান, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন অনন্যা