দিতীয়বারের মতো মা হতে চলেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মুখপাত্র।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘পিপল’ বলছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে লাঞ্চের জন্য বের হন ৩৪ বছর বয়সী জেনিফার লরেন্স। সেখানে হালকা হলুদ রঙের ওভারসাইজড শার্টের সঙ্গে কালো প্যান্ট পরেছিলেন জেনিফার। পোশাকের ওপর দিয়ে তার বেবি বাম্প স্পষ্ট দেখা গেছে।
২০১৮ সালের জুনে জেনিফার লরেন্সের কাছের বন্ধু লরার মাধ্যমে পরিচয় হয় কুকের সঙ্গে। একই বছর প্রেমে পড়েন এই জুটি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন এই যুগল। ২০২১ সালে মুক্তি পায় জেনিফার লরেন্স অভিনীত ‘ডোন্ট লুক আপ’ সিনেমা। এর শুটিং চলাকালে দ্বিতীয়বার গর্ভপাত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
‘সিলভার লাইনিংস প্লেবুক, আমেরিকান হাস্টল, দ্য হাংগার গেমস এবং এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির মতো জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স।
