প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়মিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
সারদায় একসঙ্গে ২৫২ জন এসআইকে অব্যাহতির বিষয়টি কী কোন রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি শৃঙ্খলা ভঙ্গের কারণে। তবে শৃঙ্খলার মধ্যে কী কী বিষয় সেটি আমার জানা নেই। সারদা একাডেমি বলতে পারবে। তারাই মূলত সিদ্ধান্তটা নিয়েছে। এখানে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো বিষয় নেই।
রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। ৪ নভেম্বর তা শেষ হওয়ার কথা ছিল। সেখানে ৮২৩ জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন।
যে কারণে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি
সারদায় পুলিশের ২৫০ ক্যাডেট এসআইকে অব্যাহতি
৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন