বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যে নেত্রী তার নেতা-কর্মীদের রেখে পালিয়ে যায় সেই নেত্রীকে বলব বেগম খালেদা জিয়ার পায়ে সালাম করেন। আর দেখেন কীভাবে শত জুলুম নির্যাতন সহ্য করে নেতা-কর্মীদের পাশে সাহসের বাতি হয়ে থাকতে হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) মুগদায় সাবের হোসেনের ফাঁসির দাবিতে খুন ও গুম হওয়া পরিবারের আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আশায় বুক বেঁধে আছে— যে পদত্যাগ পত্র কোথায়, পলায়ন পত্র কোথায়। ১৭ বছর আমরা গুম খুন নির্যাতনের শিকার হয়েছি সহ্য করেছি। একটুও দমে যায়নি।
বিএনপির এ নেতা বলেন, পদত্যাগ পত্র খুঁজে লাভ নাই। পদত্যাগ পত্র বঞ্চিত হয়ে গেছে। রাষ্ট্রপতি প্রকাশ্যে বলেছেন— শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ করেছে। এখন আবার তারা পলায়ন পত্র খোঁজে। পলায়ন পত্র তো পৃথিবীতে হয় না। যে জাতি তাকে (শেখ হাসিনাকে) তালাক দিয়েছে। সেই তালাকপত্র খুঁজে পাবেন না। সেই তালাকপত্র খুঁজতে হলে দেশের ১৮ কোটি মানুষের ঘরে ঘরে যেতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকায় যারা খুন গুম হয়েছে। তাদের পরিবারের প্রতি খোঁজ-খবর রাখুন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় অভিযোগ দেন। আমি একজন আইনজীবী হিসেবে সেই মামলাগুলো মোকাবিলা করব। আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে শত শত মানুষকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। সেই ট্রাইবুনাল এখনো জীবিত। সেখানে অভিযোগ দেন। থানার মামলা থানায় থাক।
‘আমার বাবাকে যদি মেরে ফেলা হয় তাহলে লাশ এনে দেন’
তসলিমা নাসরিন কি মারা গেছেন?