যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ এএম

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা রাজধানীর ফার্মগেট, নাখালপাড়া, শাহীনবাগ, ভওয়ালবাগ, তেজতুরী বাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত