চট্টগ্রামের হালিশহরে টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, হালিশহরের মৌসুমি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ৯টা ২৫ মিনিটের দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
