ভারত দেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ হেরেছিল কবে? পরিসংখ্যান ঘাটলে ফিরে যেতে হয় ২০১২ সালে। সেবার অ্যালিস্টার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এক যুগ পর তারা আবারও সেই শঙ্কার মুখে পড়েছে।
অলৌকিক কিছু না ঘটলে পুনের ঘূর্ণি উইকেটে ভারত এখন পরাজয়ের মুখে। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া নিউজিল্যান্ড ইতোমধ্যেই দ্বিতীয় ইনিংসে ৩০১ রানের লিড নিয়ে নিয়েছে। হাতে আছে আরও তিন দিন এবং পাঁচ উইকেট। দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৯৮ রান। সেঞ্চুরি বঞ্চিত টম ল্যাথাম খেলেছেন ৮৬ রানের দুর্দান্ত ইনিংস।
ভারতের প্রথম ইনিংস মাত্র ১৫৬ রানে গুটিয়ে দিয়ে আজই দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। কিউইদের প্রথম ইনিংসে ৫৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর। তার সেই অর্জনের ঘোর না কাটতেই বল হাতে ভয়ংকর হয়ে উঠলেন স্যান্টনার। ভারতকে গুঁড়িয়ে দেওয়ার পথে ১৯.৩ ওভার বল করে ১ মেডেনসহ ৫৩ রানে নিয়েছেন ৭ উইকেট। টেস্টে এটা তার ক্যারিয়ারসেরা বোলিং।
ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে পেরেছে মাত্র ৪৫.৩ ওভার। ফিফটির তো প্রশ্নই আসে না। সর্বোচ্চ ৩৮ রান এসেছে অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা রব্যাট থেকে। ৩টি চারের সঙ্গে দুটি ছক্কাও মেরেছেন ‘জাড্ডু’। এছাড়া জশস্বী জয়সোয়াল আর শুবমান গিল ৩০ রান করে সংগ্রহ করেন। দলের দুই ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা ‘ডাক’ মারেন আর বিরাট কোহলি করেন ১ রান।
১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে ছিলেন অধিনায়ক ল্যাথাম। ৮২ বলে তিনি ফিফটি পূরণ করেন। এছাড়া ডেভন কনওয়ে ১৭, উইল ইয়ং ২৩, রাচিন রবীন্দ্র ৯ এবং ড্যারি মিচেল ১৮ রান করেন। দিনশেষে টম ব্লান্ডেল ৩০ এবং গ্লেন ফিলিপস ৯ রানে অপরাজিত আছেন।
শান্তকে এক ফরম্যাটের নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ
দুইদিন পর আমরা ক্যাপ্টেন খুঁজে পাব না: হাবিবুল বাশার
১ রানের মধ্যে ৮ উইকেট পতন, সেই রানও ওয়াইড থেকে!
৭ উইকেটের জবাবে ৭ উইকেট; দেড়শ রানেই শেষ ভারত