সারদায় প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এবার প্রশিক্ষণরত অন্তত ৫৯ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জনকে এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়। এসব এসআইয়ের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তারেক বিন রশিদ কারণ দর্শানোর ওই নোটিশে স্বাক্ষর করেছেন।

প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি ওই ব্যাচের ৭০৪ প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এবার প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসার কারণে অন্তত ৫৯ এসআইকে শোকজ করা হয়েছে বলে পুলিশ একাডেমি সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক সাগর বলেন, এ বিষয়ে এখনও কিছু জানি না। জানতে পারলে পরবর্তীতে গণমাধ্যমকে জানাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত