শিডিউল বিপর্যয়, ঢাকা থেকে ২ ট্রেনের যাত্রা বাতিল

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০১:০৯ পিএম

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় শুক্রবার রাতে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন লাইনচ্যুতর ঘটনায় শিডিউল বিপর্যয় ঘটেছে। এ কারণে ঢাকা থেকে দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে সংস্থাটি। শনিবার (২৬ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিলম্বের কারণে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)। এটির যাত্রার সময় ছিল সকাল ১১টা ১৫ মিনিটে। আর অন্যটি জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫)। ঢাকা থেকে ট্রেনটির যাত্রার সময় ছিল বিকেল ৪টা ৪৫ মিনিটে।

এদিকে শিডিউল বিপর্যয়ের কারণে দিনভর ট্রেন চলাচল করলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। দীর্ঘ বিলম্বের কারণে যেসব যাত্রীরা ট্রেনে যেতে চাননি তাদের টিকিট ফেরত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পরে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙ্গে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। এই ঘটনায় প্রায় দেড়শ মিটারের মতো রেলট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত