শাহরুখ খানের চরিত্রের অনুকরণে নাম রাখেন যে সন্ত্রাসী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

মুম্বাইয়ের সন্ত্রাসী ছোটা রাজন গ্যাংয়ের অন্যতম সদস্য ভিকি মলহোত্রা। তবে এটি তার আসল নাম নয়। তার নাম হলো বিজয় কুমার ইয়াদভ। মূলত সিনেমায় শাহরুখ থেকে অনুপ্রাণিত হয়ে এ নাম রাখেন তিন। মধ্যপ্রদেশ পুলিশের সাবেক ডিরেক্টর জেনারেল শৈলেন্দ্র শ্রীবাস্তব তার ‘শাকেল দ্য স্টর্ম’ বইয়ে এ তথ্য তুলে ধরেন।

শৈলেন্দ্র শ্রীবাস্তব জানান, ভিকি মলহোত্রার আসল নাম বিজয় কুমার ইয়াদভ। তিনি একসময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ছিলেন। ছোটবেলায় ছোটখাটো অপরাধ করতেন। পরে মুম্বাইয়ে চলে আসেন।

বিজয় কুমার ইয়াদভ কীভাবে ভিকি মলহোত্রা হয়ে উঠলেন?

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, শৈলেন্দ্র শ্রীবাস্তবের কথায়— ভিকি একবার মুম্বাইয়ের একটা গয়নার দোকান থেকে হীরা চুরির পর বন্ধুদের সঙ্গে শাহরুখ খান অভিনীত ছবি বাজিগর দেখতে গিয়েছিল। সেখানে শাহরুখের চরিত্রের নাম ছিল ভিকি মালহোত্রা।

এরপর সেই চরিত্রের অনুকরণে সহযোগীরা তার নাম বিজয় কুমার যাদব থেকে বদলে ভিকি মালহোত্রা রাখেন। অন্ধকার জগতে প্রবেশের পর ‘নানা’ নামে পরিচিত ছোটা রাজনের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তার ডান হাত হয়ে ওঠেন ভিকি মলহোত্রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত