মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় যৌথ অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে রবিবার মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প করা হবে। যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে। এর ফলে ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি কমে যাবে। গ্রেপ্তারদের মধ্যে সরাসরি ছিনতায়ের জন্য ৩ জন, দোকানে ডাকাতির জন্য ২ জন এবং সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর থেকে মোহাম্মদপুর এলাকায় এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি, ১৯ রকমের বিভিন্ন প্রকারের মাদক, একটি গ্রেনেড এবং ৭৫-৮০ রকমের বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা থানায় হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২-৩ জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত