ভারতের ওড়িশার বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে চিতাবাঘ দেখতে পেয়েছেন এক নারী। গতকাল শনিবার ডাম্প ইয়ার্ডে কর্মরত ওই নারী এই দাবি করেন।
এনডিটিভি জানিয়েছে, এ ঘটনার পর বিমানবন্দর চত্বরে বন দপ্তরের কর্মকর্তারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় কর্মকর্তারা চিতাবাঘের কোনো চিহ্ন পাননি। তবে শেয়ালের পায়ের চিহ্ন পেয়েছেন বলে জানানো হয়েছে।
বন দপ্তরের এক কর্মকর্তা বলেন, আমরা কয়েকটি মুরগিকে টোপ হিসেবে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। যদি কোনো চিতাবাঘ আশেপাশে থাকে তাহলে আমরা ধরে ফেলব।
এর আগে ২০১৯ সালে ভুবনেশ্বর বিমানবন্দর চত্বর থেকে একটি চিতাবাঘ ধরা পড়েছিল। পরে কাছের চন্দকা জঙ্গলে প্রাণিটিকে ছেড়ে দেওয়া হয়।
প্রতিদিন রেমিট্যান্স আসছে ৯০০ কোটি টাকা