মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের বিষয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন অভিনেতা অর্জুন কাপুর। সোমবার (২৮ অক্টোবর) মুম্বাইয়ের শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের এক পার্টিতে আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’ টিমের সঙ্গে যোগ দেন তিনি। সেখানেই অর্জুন জানিয়েছেন তিনি সিঙ্গেল।
এই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে অর্জুনকে বলতে দেখা গেছে, ‘আমি এখন সিঙ্গেল, রিলাক্স।’ তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি অভিনেতা। অর্জুনের মন্তব্য ভাইরাল হওয়ার পর মালাইকার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
২০১৮ সালে সম্পর্কের শুরু অর্জুন-মালাইকা জুটির। প্রেমের বিষয়ে খুব বেশি মুখ না খুললেও প্রায়শই দুজনের রোমান্টিক ছবি দেখা যেত। পরে অবশ্য ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন এ জুটি।
মালাইকা এর আগে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। অপরদিকে অক্ষয় কুমার, অজয় দেবগণ, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর খান অভিনীত ‘সিংহাম এগেইন’ সিনেমায় অর্জুনকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে।
২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল ও প্রকাশ রাজ। ২০১৪ সালে মুক্তি পায় ‘সিংহাম রিটার্নস’। দুটি সিনেমায় বক্স অফিসে হিট করে। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন দীপাবলিতে আসছে এ ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘সিংহাম এগেইন’।
সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, বুধবারও অবরোধ কর্মসূচি
৩ দিনের রিমান্ডে মানবাধিকার কর্মী ইমান মাজারি ও তার স্বামী