বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল নতুন প্রেমে মজেছেন অনন্যা পাণ্ডে। তবে এ নিয়ে সরাসরি কেউই মুখ খুলেননি। এবার জন্মদিনেই সরাসরি প্রেমের ইস্তেহার প্রেমিকের। বার্থ ডে গার্ল অনন্যা পাণ্ডের ছবি পোস্ট করে ‘আই লাভ ইউ’ লিখে দিলেন ওয়ালকার ব্লাঙ্কো। তাও আবার ইনস্টাগ্রাম স্টোরিতে।
তাতেই নেটিজেনদের মত, আদিত্য রায় কাপুর তাহলে এবার নিশ্চিতভাবেই অনন্যার জীবনে অতীত।
গত দুবছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারকা জুটিকে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। একসময় তো চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। কিন্তু সুখের এই সময় আর টিকল না। আচমকা শোনা যায়, আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।
এর কিছুদিন পরই ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা যায়। রটনা, অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিকের খোঁজ পান চাঙ্কিকন্যা।
সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও ব্লাঙ্কো নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন অভিনেত্রী।
ওয়ালকার ব্লানকো পেশায় মডেল। তবে তার অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। তবে সেবার নাকি আলাপ তেমন জমেনি। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই।
বুধবার মাঝরাতেই বার্থ ডে গার্ল অনন্যার হাসিমুখের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ওয়ালকার। তাতে লেখেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি খুব খুব স্পেশাল। আই লাভ ইউ অ্যানি।’ নিজের এই বার্তার সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।
সামান্থার শেষ স্মৃতি মুছে ফের বিয়ের পিঁড়িতে নাগা 