হজের দুটি প্যাকেজ ঘোষণা, খরচ কমলো কত?

  • আগামী বছর হজযাত্রীদের চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে
  • আগামী বছর থেকে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকার বিশেষ হজ প্যাকেজ থাকছে না
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পিএম

২০২৫ সালের জন্য হজে যেতে সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ‌একটি  প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০টাকা।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে।

আজ (বুধবার) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।  

চলতি বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। তবে আগামীতে বিশেষ হজ প্যাকেজ থাকছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত