খুলনায় চার পিস স্বণের্র বারসহ মো. রবিউল হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) ভোর পৌঁনে ৫টার দিকে তাকে লবণচরা থানার রাজবাঁধনামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল হোসেন মাদারীপুর জেলার কালকিনি থানার রায়নন্দপুর মোল্লারহাট গ্রামের আলমগীর সরদারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইউসুফ আলী। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির পশ্চিম পাশে জিন্নাত মেডিকেল পয়েন্টের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় ৪ পিস স্বর্ণের বারসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লবণচরা থানায় মামলা হয়েছে।
রমজান উপলক্ষে সয়াবিন তেল-চিনি-ছোলা সংগ্রহ করবে সরকার