বিচারকের আসনে শবনম ফারিয়া

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও।

এবার অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে! তবে কি বিয়ে করছেন ফারিয়া? না, এমন কিছু না। তাকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।

তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত