পাচারের অর্থ ফেরাতে বিদেশিদের সঙ্গে দফায় দফায় বৈঠক

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আইএমএফ, বিশ্বব্যাংকসহ বেশ কিছু আন্তর্জাতিক মহল কারিগরি সহযোগিতা করার আশ^াস দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দক্ষতার অভাব রয়েছে। এজন্য আন্তর্জাতিক মহলের সাহায্য নেওয়া হবে। ওয়াশিংটন থেকে ফিরেই টাস্কফোর্স-৩-কে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। যত দ্রুত সম্ভব পাচার হওয়া অর্থ ফেরতের সব প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের ওয়াশিংটন সফর বিষয়ে জানতে চাইলে মুখপাত্র সাংবাদিকদের এসব কথা বলেন। হুসনে আরা শিখা বলেন, ওয়াশিংটন সফরে গভর্নর শুধু পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক মহলের সঙ্গে পাঁচটি বৈঠক করেছেন। অন্যদিকে ফেডারেল রিজার্ভের সঙ্গেও গভর্নরের বৈঠক হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে ফেড টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন।

মুখপাত্র জানান, সার্কভুক্ত দেশগুলোর সংগঠন সার্ক ফাইন্যান্স গভর্ন্যান্স ফোরামের সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত