সাবেক চার মন্ত্রীসহ আট জনের ৪১ দিনের রিমান্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৮ এএম

সাবেক চার মন্ত্রীসহ আটজনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার দুই  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুজন হলেনজ্বা শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদ।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেনজ্বা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

আসামিদের সকালে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর মধ্যে জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা একটি  মামলায় পাঁচ দিন ও বাড্ডা থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেয় আদালত। সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ধানমন্ডি থানার মামলায় তিন দিন ও বংশাল থানার চার দিনের, মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্রের তিন দিন, যাত্রাবাড়ী থানার মামলায় শাজাহান খানের তিন দিন, নিউ মার্কেট থানার মামলায় জিয়াউল, চকবাজার থানার মামলায় হাজী সেলিম, ধানমন্ডি থানার হত্যা মামলায় ইনু ও চকবাজার থানার মামলায় তানভীরের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া, রাজধানীর বিভিন্ন থানায় ১৪৪ মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার দেখানোর হয়েছে।

গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেনজ্বা জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টাম-লীর সভাপতি শাহরিয়ার কবির, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সালমান এফ রহমান, আনিসুল হক, হাজী সেলিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত