চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে মাদক মামলার মনোয়ারা খাতুন (৩০) নামের এক নারী আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার জীবননগর থানায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে।
জানা গেছে, বুধবার সকালে গোয়াল পাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি সুজুকি জিকজার মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা। তাকে থানার নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান মনোয়ারা। তাকে আদালতে পাঠানোর কথা ছিল।
এ প্রসঙ্গে গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান জানান, থানায় হস্তান্তর করা আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে কিভাবে পালিয়ে গেল সেটা থানা পুলিশ ভালো পারবে। আমরা যেহেতু থানায় হস্থান্তর করেছি সেহেতু পুরো দায়ভার এখন পুলিশের।
চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নারী আসামিদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। ভোর ৬টার দিকে টয়লেটে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। গেটে তখন কেউ ছিল না।
তিনি আরও জানান, আসামি গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি। দায়িত্বে অবহেলা করায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আসামির বিরুদ্ধে থানায় বিজিবির পক্ষে মাদক মামলা রয়েছে।
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ
রাশিফলে কেমন যাবে আপনার আজকের দিন?