বদির ম্যানেজার জাফর র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:২১ পিএম

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

কক্সবাজার র‍্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফের ইয়াবা বদির ম্যানেজার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফরকে র‍্যাব গ্রেপ্তার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত