লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রকেট হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলে ৪ জন থাই নাগরিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই হামলা চালানো হয়। আজ শুক্রবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর জানায়।
মারিস সাঙ্গিয়ামপঙ্গসা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মিটিউলা শহরের কাছে প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে মনক্ষুন্ন’ হয়েছেন।’
তিনি আরও বলেছেন, ‘হামলায় অপর এক থাই নাগরিক আহত হয়েছে।’
মিটিউলার আঞ্চলিক কাউন্সিল প্রধান জানিয়েছেন, লেবানন থেকে রকেট হামলায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় কৃষক এবং অপর ৪ জন বিদেশি শ্রমিক।
উল্লেখ্য, ইসরাইলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক বসবাস করছেন। কারণ, সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজ্যটির চেয়ে মজুরি অনেক বেশি।
অধ্যাপক ডা. মবিন খানের নামাজে জানাযা অনুষ্ঠিত, দাফন কুমিল্লায়