ম্যানইউর নতুন কোচ রুবেন আমোরিম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে গেল রবিবার ওয়েস্ট হ্যামের কাছে হারের পর এরিক টেন হাগকে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল রুড ফন নিস্তলরয়কে।

তবে নিস্তলরয়কে বেশি দিন থাকতে হচ্ছে না অন্তর্বর্তীকালীন হিসেবে। নতুন কোচ হিসেবে আজ শুক্রবার রুবেন আমোরিমের নাম ঘোষণা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আমোরিম দলের সঙ্গে যোগ দেবেন ১১ নভেম্বর থেকে। আমোরিমের সঙ্গে ম্যানইউয়ের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত।

৩৯ বছর বয়সী আমোরিম সবশেষ পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপির কোচ ছিলেন। স্পোর্টিং সিপিকে ১১ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়ে আমোরিমকে কোচ করল ম্যানইউ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত