আবু সাঈদ রোবট তৈরি করেছেন কিশোরগঞ্জের হিমেল

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

কিশোরগঞ্জের খুদে বিজ্ঞানি হিমেল একটি রোবট তৈরি করেছেন। রোবটটির নাম দিয়েছেন শহীদ আবু সাঈদ। এই রোবটটি নিজের পরিচয় দিতে পারে। এমনকি তার নির্মাতা খুদে বিজ্ঞানী হিমেলের নাম বলে।

এ বিষয়ে হিবেল বলেন, আমি যখন এই রোবটটি তৈরি করছিলাম, তখন দেশে ছাত্র আন্দোলন চলছিল;। সেসময় আবু সাঈদ শহীদ হন। তখন আমার মনে হয় রোবটটির নাম আবু সাঈদের নামে রাখবো। পরে সেটি রেখেছি। 

এই রোবটটির যেসব কথা বলতে পারে তারমধ্যে সে যে পরিপূর্ণ নয় এ কথাও জানাতে পারে। এমনকি সহযোগিতা পেলে পরিপূর্ণ রোবট বানানো সম্ভব বলেও জানায়। 

হিমেল জানায় এই রোবটটি তৈরি করতে তার পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে। হিমেল বলেন, আমি এই রোবটটি সংস্করণ করে আরো ভালো মানের রোবট নির্মাণ করতে পারবো। আমার তৈরি করা রোবট রেস্টুরেন্টে খাবার সরবরাহ করতে পারবে। বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস বার্তা দিতে পারবে। 

এছাড়াও হিমেল সাবমেরিন, হেলিকপ্টার, উড়োজাহাজ তৈরি করেছেন। হিমেল সরকারের কাছে সহযোগিতা চান। সহযোগিতা পেলে তিনি আরো ভালো ভালো প্রোজেক্ট বানাবেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত