রিকান ছাড়া ডোনাল্ড ট্রাম্প আমেরিকান বানান করতে পারবেন না বলে মন্তব্য করেছেন পপতারকা, অভিনেত্রী ও প্রযোজক জেনিফার লোপেজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে প্রচারণায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।। সমাবেশে লোপেজ কমলা হ্যারিসকে আমেরিকার ‘পরবর্তী প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন।
পুয়ের্তো রিকান বংশোদ্ভূত এ গায়িকা লাস ভেগাসের সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর ছিলেন। কয়েকদিন আগের এক সমাবেশে পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলে ট্রাম্পের করা মন্তব্যের জেরে অভিনেত্রী এ কথা বলেন।
সমাবেশে লোপেজ নিজেকে একজন ‘আমেরিকান নারী’ এবং ‘পুয়ের্তো রিকোর’ গর্বিত সন্তান বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি ল্যাটিনোদের শক্তিতে বিশ্বাস করি। আমি পুয়ের্তো রিকান এবং তবে হ্যাঁ আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং আমরা আমেরিকান। আমি একজন মা, আমি একজন বোন, আমি একজন অভিনেতা এবং একজন বিনোদনকারী।’
লোপেজ তার ক্যারিয়ারে অনেক মঞ্চেই পারফর্ম করেছেন। তবে বৃহস্পতিবার রাতের এই সমাবেশ-মঞ্চকে তার জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ’ বলে উল্লেখ করেন।
৫ নভেম্বরের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে ভোট দেবেন জানিয়ে লোপেজ বলেন, ‘আমি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, এই নির্বাচনে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা নারীর আছে। আমি লাতিনদের শক্তিতে বিশ্বাস করি। আমি আমাদের সম্প্রদায়ের শক্তিতে বিশ্বাস করি। আমি আমাদের সব ভোটের শক্তিতে বিশ্বাস করি।’
এসময় আমেরিকার ‘পরবর্তী প্রেসিডেন্ট’ হিসেবে কমলা হ্যারিসের নাম উপস্থাপন করেন জেনিফার লোপেজ। তখন অনেকটা হাসিমুখে সমাবেশ মঞ্চে প্রবেশ করেন হ্যারিস। উপস্থিত সমবেতদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে একটি কাজের তালিকা নিয়ে অফিসে ঢুকব। আমার তালিকার শীর্ষে থাকবে আপনাদের জীবনযাত্রার ব্যয় হ্রাস করা। প্রেসিডেন্ট হিসেবে প্রতিদিনই এটাই হবে আমার লক্ষ্য।’
এর আগে রবিবার এক সমাবেশে ট্রাম্প ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ মন্তব্য করে সমালোচনা করেন। শুধু পুয়ের্তো রিকানরাই সেদিন ক্ষুব্ধ হননি। এ দেশের সব ল্যাটিনো ছিল। এটা ছিল মানবিকতা এবং ভদ্র চরিত্রের যে কেউ। নিজ দেশকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্যের পর হ্যারিসের প্রচারণার প্রতি সমর্থন জানিয়েছেন ৫৫ বছর বয়সী এই গায়িকা।
ইসকন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: বাদী ফিরোজকে বিএনপি থেকে অব্যাহতি
কাকরাইল এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ