গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। হামলায় আহত হয়েছেন আরও ১৮৬ জন। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব মানুষ হতাহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ৮৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮৬ জন। নিহতদের মধ্যে ৫০ জন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তবে নিহত এবং আহতদের সংখ্যা আরও বেশি। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, লোকবল ও উপকরণের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
বিবৃতিতে আরও বলা হয়, গতকাল শুক্রবারের পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ২৫৯ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৮২৭ জন।
যেভাবে ‘দেবদাস’ হয়ে উঠেছিলেন শাহরুখ খান
আজ কাকরাইল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ